1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–৫, রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে রাজশাহীর মোহনপুর থানা এলাকায় ১৮০৭ লিটার চোলাইমদ সহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ৩০ জুন (সোমবার) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী জেলার মোহনপুর থানার বজরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।এসময় ধৃত আসামি শ্রী পুষাণ (২৮) এর বাড়ির উঠান থেকে ১৮০৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন : রাজশাহী জেলার মোহনপুর থানার বজরপুর গ্রামের শ্রী পুষাণ (২৮), পিতা-মৃত মতি রায়, মাতা-জয়মনি।শ্রী কার্তিক পাহাড়ী (২৯), পিতা-শ্রী দুলাল পাহাড়ী, মাতা-শ্রী বামনি পাহাড়ী, সাং-লালমাটি শ্যামপুর, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর; বর্তমান ঠিকানা-বজরপুর, মোহনপুর, রাজশাহী।শ্রী শুনিল হেমরম (৩৬), পিতা-মৃত বাবুরাম, মাতা-মৃত সনমনি মার্ম, গ্রাম-শাংসুলহাট, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ; বর্তমান ঠিকানা-বজরপুর, মোহনপুর, রাজশাহী।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় লোকচক্ষুর আড়ালে চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে মোহনপুর থানাসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।তারা আরও স্বীকার করে যে, উদ্ধারকৃত চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যেই নিজেদের দখলে রেখেছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD