রাজশাহী ব্যুরোঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৫, রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে রাজশাহীর মোহনপুর থানা এলাকায় ১৮০৭ লিটার চোলাইমদ সহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, ৩০ জুন (সোমবার) ভোর ৬টা ২০ মিনিটে রাজশাহী জেলার মোহনপুর থানার বজরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।এসময় ধৃত আসামি শ্রী পুষাণ (২৮) এর বাড়ির উঠান থেকে ১৮০৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন : রাজশাহী জেলার মোহনপুর থানার বজরপুর গ্রামের শ্রী পুষাণ (২৮), পিতা-মৃত মতি রায়, মাতা-জয়মনি।শ্রী কার্তিক পাহাড়ী (২৯), পিতা-শ্রী দুলাল পাহাড়ী, মাতা-শ্রী বামনি পাহাড়ী, সাং-লালমাটি শ্যামপুর, থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর; বর্তমান ঠিকানা-বজরপুর, মোহনপুর, রাজশাহী।শ্রী শুনিল হেমরম (৩৬), পিতা-মৃত বাবুরাম, মাতা-মৃত সনমনি মার্ম, গ্রাম-শাংসুলহাট, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ; বর্তমান ঠিকানা-বজরপুর, মোহনপুর, রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় লোকচক্ষুর আড়ালে চোলাইমদ উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে মোহনপুর থানাসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।তারা আরও স্বীকার করে যে, উদ্ধারকৃত চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যেই নিজেদের দখলে রেখেছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM