1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

গাঁজা পাচারকালে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড়ে  ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব – ৫

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে যাত্রীবাহী পরিবহনে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় র‍্যাব-৫ এর অভিযানে সুপারভাইজারসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

 

 

র‍্যাব-৫, সিপিএসসি ক্যাম্প রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী কোচে করে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা বহন করছে। এই তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৫ ইং তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে বেলপুকুর থানাধীন বাইপাস মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। অভিযানের সময় একটি চেয়ার কোচ (রেজি নম্বর: রাজ মেট্রো-ব-০১৬৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ০১ জন সুপারভাইজার ও ০২ জন যাত্রীর কাছ থেকে ০৪ কেজি গাঁজা, ০১টি ব্যাকপ্যাক, ০৪টি মোবাইল ফোন এবং ০৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন –মোঃ ইয়াছিন আলী (২২), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-সুবর্ণপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। মোঃ আরিফ হোসেন (৪২), পিতা-মোঃ মাসুদ মিয়া, সাং-অসততোলা, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা। মোঃ কাফি (২২), পিতা-মৃত হামিদুল ইসলাম, সাং-বালাদিয়ার, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।

 

র‍্যাব জানায়, ধৃতরা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা নিজেদের পেশার আড়ালে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনযোগে চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব ৫।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD