রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে যাত্রীবাহী পরিবহনে অভিনব কৌশলে গাঁজা বহনের সময় র্যাব-৫ এর অভিযানে সুপারভাইজারসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫, সিপিএসসি ক্যাম্প রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী কোচে করে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা বহন করছে। এই তথ্যের ভিত্তিতে ২৬ জুন ২০২৫ ইং তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে বেলপুকুর থানাধীন বাইপাস মোড় এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানের সময় একটি চেয়ার কোচ (রেজি নম্বর: রাজ মেট্রো-ব-০১৬৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে ০১ জন সুপারভাইজার ও ০২ জন যাত্রীর কাছ থেকে ০৪ কেজি গাঁজা, ০১টি ব্যাকপ্যাক, ০৪টি মোবাইল ফোন এবং ০৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন –মোঃ ইয়াছিন আলী (২২), পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-সুবর্ণপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা। মোঃ আরিফ হোসেন (৪২), পিতা-মোঃ মাসুদ মিয়া, সাং-অসততোলা, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা। মোঃ কাফি (২২), পিতা-মৃত হামিদুল ইসলাম, সাং-বালাদিয়ার, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।
র্যাব জানায়, ধৃতরা আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা নিজেদের পেশার আড়ালে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাস ও ট্রেনযোগে চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব ৫।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM