1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

দিনাজপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর শহরে সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিস্কাশন এবং যানজট নিরসনের দাবিতে পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

গতকাল বুধবার (২৫ জুন-২০২৫) বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর শহরে সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পানি নিস্কাশন এবং যানজট নিরসনের দাবীতে স্মারকলিপি গ্রহণ করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর এর সংগঠক ও কর্মীবৃন্দ দীর্ঘদিন ধরে উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, দিনাজপুর শহরের যেখানে-সেখানে উন্মুক্ত স্থানে ময়লা আর্বজনা ফেলে দিনাজপুর শহরকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। ডাস্টবিনের নোংরা দূর্গন্ধে পথচারীদের রাস্তায় চলাফেরা করা কস্টসাধ্যই শুধু নয় বিপদজ্জনক হয়ে পড়েছে। এছাড়া নিয়মিত ডাস্টবিন পরিস্কার না হওয়ায় রাস্তাজুড়ে ভাঙ্গা ডাষ্টবিনের চারপাশে নোংরা ছড়ানো ছিটানো থাকে। এর ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং কুকুরের উৎপাতও বেড়েছে। এতে পরিবেশ দূষিত হয়ে জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। দিনাজপুর শহরে অটো রিক্সার দৌরাত্ম্যের কারণে প্রায়শই অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে এবং যানজট লেগেই রয়েছে। যানজটের কারণে শিক্ষার্থীদের সময়মত স্কুলে পৌছাতে অসুবিধা হচ্ছে। এছাড়াও রাস্তায় যানজট থাকার ফলে এমবুল্যান্সে রোগী সময়মত হাসপাতালে পৌছাতে না পারার কারনে দুর্ঘটনা ঘটে চলেছে। এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কিন্তু কোন কার্যকরি উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। এজন্য আমরা এ বিষয় থেকে উত্তরণের আশু ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।

এছাড়াও শহরের বিভিন্ন স্থানে বাড়ী/ঘর নির্মাণ ও সংস্কারের জন্য ইচ্ছামত রাস্তা দখল করে বালি, ইট, খোয়া, সিমেন্ট, রড রাখা হচ্ছে যা যানবাহন ও মানুষ চলাচলে অন্তরায়। তাছাড়াও পানি নিষ্কাশন ব্যবস্থার বেহাল দশায় জনগণের ভোগান্তির শেষ নেই। অতএব, আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শহর পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা করে দিনাজপুর শহরকে একটি নিরাপদ দুষণ মুক্ত শহরে পরিণত করার জন্য সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থপনা ও পানি নিষ্কাশন এবং যানজট নিরসনের বিষয়টির দিকে গভীর দৃষ্টি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, রত্না মিত্র, মনোয়ারা সানু, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, প্রচার সম্পাদক শুকলা কুন্ডু, তরুণী সদস্য লাবুনী কুন্ডু, প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ, অফিস সহকারী রাজমণি কলি প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD