1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

ধামইরহাটে ৪০২৭ জন পেল কৃষি প্রণোদনা।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা-২০২৪-২৫ বিতরণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলার তালিকাভুক্ত ৪০২৭ জন কৃষকদের মধ্যে ২৩৩০ জনের প্রত্যেককে মাথাপিছু ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অন্যদিকে কৃষক পর্যায়ে মাথাপিছু প্রত্যেককে চারটি করে ৬০টি আমের চারা, ৪০ জনকে মরিচের চারা, ৯০ জন কৃষককে সবজির বীজ এবং সাতজন কৃষকদের মধ্যে পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দেওয়া হয়।

এছাড়াও তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের জন্য প্লাষ্টিকের বেড়াসহ ১৪০টি তাল গাছের চারা, ২৬০টি নারিকেল গাছের চারা এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ১১০০ জন শিক্ষার্থীদের মাথাপিছু প্রত্যেককে চারটি করে জাম, বেল ও নিম গাছের চারা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী আবদুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনসুর আলী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD