1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

ইমদাদুল হক রানাঃ

দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।  বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনী করা হয়।  পরে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভির হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, “জাতীয় ফল মেলা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বালিয়াকান্দির এবারের ফল মেলায় ৭৬ প্রজাতির দেশি ও বিদেশি ফল প্রদর্শন করা হয়েছে, যা মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।”

তারা আরও বলেন, “এই ধরনের মেলার মাধ্যমে কৃষকরা উৎসাহিত হন, পাশাপাশি ফলের চাষ বাড়ে এবং মানুষ সচেতন হয় পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে।”

মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি, কৃষি উদ্যোক্তা, ফল উৎপাদনকারী কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো মেলায় প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এ ফল মেলায় বিভিন্ন ফলের স্টল,  ও কৃষি পরামর্শ কেন্দ্রও রয়েছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD