1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

অপরাধী যতই শক্তিশালী  হোক ছাড় পাবে না সাতকানিয়া থানা ওসি জাহেদুল ইসলাম

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্রগ্ৰামঃ

উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবৈধ অস্ত্র উদ্ধার নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম রোধ কিশোর গ্যাং দমন এবং ভাড়াটিয়া অপরাধীদের বিষয়ে সরাসরি কথা বলেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহেদুল ইসলাম।  বলেন অপরাধী যতই শক্তিশালী হোক সাতকানিয়ায় কোনো ছাড় পাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।

থানায় যোগদানের পর পরিবর্তন কী ওসি বলেন

আমি সাতকানিয়ায় যোগদানের পর থেকেই অবৈধ অস্ত্র উদ্ধার বিভিন্ন সহিংসতায় জড়িত সন্ত্রাসী গ্রেপ্তার এবং গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছিল সেই মামলার আসামিদেরও আমরা গ্রেপ্তার করেছি। এখন গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ভবিষ্যতে কেউ যদি সাহস করে নিষিদ্ধ কার্যক্রম চালাতে চায় আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে

আগামী জাতীয় নির্বাচন ঘিরে সাতকানিয়ায় যাতে কোনো গোষ্ঠী অস্ত্রবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না

পারে সে জন্য পুলিশ শুরু থেকেই তৎপর। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কেউ যাতে আতঙ্ক ছড়াতে না পাত্রেআমরা সেভাবেই প্রস্তুত বলেন ওসি জাহেদ।

থানার পুলিশ সদস্যদের ভূমিকা ওসি

বলেন পুলিশ সদস্যদের নিয়ে আমরা একটি ইউনিটি বা টিম ওয়ার্ক তৈরি করেছি। সাতকানিয়ায় কর্মরত প্রতিটি অফিসার কনস্টেবল ও গোয়েন্দা সদস্যরা আন্তরিকভাবে কাজ করছে। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান

দায়িত্ব।  ভাড়াটিয়া অপরাধীদের বিষয়ে কী ব্যবস্থা সম্প্রতি

সাতকানিয়ায় ভাড়া বাসা থেকে দুই নারী ইয়াবাসহ গ্রেপ্তারের পর মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ওসি বলেন ভাড়াটিয়াদের বিষয়ে আমরা আগে থেকেই বলে আসছি জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ যেন বাসা ভাড়া না পায়। বাড়ির মালিকদের দায়িত্ব নিতে হবে। থানায় জমা রাখা তথ্যের ভিত্তিতে আমরা প্রয়োজনে যেকোনো সময় যাচাই-বাছাই করতে পারি। এতে অপরাধীরা মিথ্যা পরিচয় দিয়ে এলাকায় অবস্থান করতে পারবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD