1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

ধামইরহাটে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ)

 

নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে শাহাদাত হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নিহত ওই যুবক উপজেলার ফতেহপুর এলাকার খোকার ছেলে। তিনি আমাইতাড়া বাজার এলাকায় মোবাইল ফোনের এক্সেসরিজ ব্যবসার পাশাপাশি মেকানিকের কাজ করতেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল দশটার সময় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার নবাগত ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, রাত আনুমানিক সাড়ে দশটার সময় উপজেলার ধানতারা মোড়ের দক্ষিণে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের উপর বৃষ্টিপাতের মধ্যে ওই যুবকের মরদেহ পড়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এসময় ওই এলাকা থেকে ভাঙাচোরা অবস্থায় ব্যাটারিচালিত একটি ইজি পাওয়ার উদ্ধার করা হয়েছে।

নিহত ওই ব্যাক্তি হেঁটে যাচ্ছিলেন নাকি বাইকে যাচ্ছিলেন এ বিষয়টি জানা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত চিহ্ন লক্ষ্য করা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পওয়ায় সকালে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD