1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

নেত্রকোনার দূর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৪ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী মনতলা নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ৬ সদস্যের একটি টহল টিম শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুল্লাগড়া ইউনিয়নের মনতলা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক এবং আইস ভদকা।
আটককৃত এ সব মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে। এ ব্যাপারে সীমান্ত এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান, সীমান্ত এলাকায় প্রায়শই মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করা হলেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে না পারায় বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD