1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

পাঁচবিবিতে স্কুল মাঠে বৃষ্টির পানি

  • প্রকাশিতঃ বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

জয়নাল আবেদীন জয় জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মঙ্গলবার সকাল সাড়ে ১০’টায় সর্বত্র মুষলধারে বৃষ্টি হয়। মাত্র আধা-ঘন্টার বৃষ্টিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বৃষ্টির পানি জমে। এতে প্রতিদিনের ন্যায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও পিটি পরিচালনা করা সম্ভব হয়নি। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ (হাটখোলা) বৃষ্টির পানিতে ডুবে যায়। শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী বলেন, পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। উচ্চ বিদ্যালয়ের মাঠটি উঁচু হলেও আমার প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি নিচু। একটু বৃষ্টি হলেই পানি জমে এতে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। হাটখোলা গ্রামের অভিভাবক আব্দুল আলিম বলেন, স্কুলের পাশে আমার বাড়ি একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাটি কেটে স্কুল মাঠটি উঁচু করা প্রয়োজন। উপজেলার কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোকতারা উচ্চ বিদ্যালয়ের একটিই মাঠ। দেখা যায় উভয় প্রতিষ্ঠানের মাঠটি বৃষ্টির পানিতে ভরে গেছে। কোকতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুস শাহাদত বলেন, কিছুদিন আগে মাঠে মাটি ভরাট করা হয়েছে। তবে আর একটু উঁচু করা হলে বৃষ্টির পানি জমতে পারবে না। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এমন দৃশ্য দেখা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD