1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১৪ মে) সকালে ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’’ প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

প্রধান অতিথির বক্তৃতায় আফিয়া আখতার বলেন, প্রত্যেকটি নারীর পথচলা সহজ নয়। সেই জন্য কোনো নারী যখন কোনো কাজে উদ্যোগী হয় সেই উদ্যোগকে আরও একটু এগিয়ে নিতে সহযোগিতা করতে সরকারের এই প্রকল্প। আপনাদের কাজে অনেক প্রতিবন্ধকতা আসবেই সেটাকে জয় করে এগিয়ে যেতে হবে। হাল ছাড়া যাবে না।

জেলা প্রশাসক বলেন, কোনো কাজে লজ্জা পাওয়া যাবে না। লজ্জা আপনাকে পেছনে ফেলে দিবে। আপনি যখন আর্থিকভাবে বিপদে পড়বেন তখন কেউ এগিয়ে আসবে না কিন্তু আপনাকে দুইটি কথা বলে পিছিয়ে দেওয়ার অনেকেই থাকবে। এই কথা গুলো না শোনার আহ্বান জানান তিনি ।

প্রশিক্ষণ সম্পন্নকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমে উদ্যোক্তা তথা উদ্যোক্তা সমাজ সম্প্রসারিত হোক। সকলকে চমৎকারভাবে বাস্তব জীবনে কাজ করার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. যোবায়ের হোসেন ও টুকটুক তালুকদার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম ও প্রশিক্ষণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অন্যান্যের মধ্যে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, নারী উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট এবং প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ ভাতার চেক তুলে দেন জেলা প্রশাসক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD