1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

শরীয়তপুরে চোখ উপড়ে ফেলার মামলা খালাসের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

আক্তার হোসেন শরীয়তপু প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ১৯৯২ সালের (১০ ডিসেম্বর) চোখ উপড়ে ফেলার মামলা থেকে প্রধান আসামী নান্টু মালত সহ সকল আসামিকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।

এ সময় ব্যানার, ফেস্টুন করে ভুক্তভোগী পরিবার সহ চরকুমারিয়া ইউনিয়েনের সর্বস্তরের জনগণ এর প্রতিবাদ জানান।

(১১ মে রবিবার) বিকালে মোল্লাহর হাট বাজার সংলগ্ন শরীয়তপুর – চাঁদপুর মহাসড়কে ভুক্তভোগী পরিবার সহ চরকুমারিয়া ইউনিয়নের হাজার হাজার জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৯২ সালের ১০ ডিসেম্বর আরশিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাদবরকান্দি গ্রামে সালিশীর নামে ডেকে সালিশীর শেষ পর্যায়ে খাবার টেবিলে বসিয়ে নান্টু বাহিনী যে লোমহর্ষক নৃশংস, নির্মম, পাষণ্ড, অমানবিক, নির্যাতন করে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম স্বপন, মেজবাহ উদ্দিন মাল, শরীফ সরদার, তোফাজ্জল মাল, শাহীন মাদবর ও জালাল উদ্দিন মাদবরের চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে। সেই মামলার বিচার যদি হয় বেকসুর খালাস, তাহলে মানবতা আজ কোথায়?’

বক্তারা আরো বলেন, এই লোমহর্ষক নৃশংস ঘটনার দীর্ঘ ৩২ বছর অপেক্ষার পর ৫ মে মামলার প্রধান আসামী নান্টু মালত সহ সকল আসামী বেকসুর খালাসের প্রতিবাদে ও ন্যায় বিচারের স্বার্থে মামলা পুণরায় পর্যালোচনার দাবীতে আমাদের এ মানববন্ধন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD