1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

আরএমপি’র চন্দ্রিমা থানার ওসির বিরুদ্ধে আইনজীবীদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

জিয়াউল কবীর স্বপন:

আরএমপি’র চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন এর আইনজীবীরা মানববন্ধন করেছে।

আজ সোমবার(১২মে)সকাল ৯.৩০টার সময় জজকোর্ট, রাজশাহী বার এসোসিয়েশন ভবনে সামনে, আইনজীবীগণের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানসহ বিজ্ঞ আইনজীবী হযরত আলীর বাড়িতে হামলা, চেম্বার ভাংচুরের প্রতিবাদে চন্দ্রিমা থানার ওসি মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি,এ্যাডভোকেট মোঃ আবুল কাসেম, উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট লিয়াকত আলী, এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট মোঃ জাকির হোসেন, এ্যাডভোকেট মোঃ আব্দুর রশিদ বাবু।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন,রাজশাহী মহানগর চন্দ্রিমা থানার ওসি মোঃ মতিউর রহমানকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত বিচার করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য যে গত ৮মে/২৫ইং তারিখে বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহীতে এ্যাড. মোঃ আব্দুর রশিদ বাবু (৫৫), পিতা- মৃত আঃ বারী , গ্রাম- ১৪/১, বেতিয়াপাড়া, থানা- রাজপাড়া, মহানগর রাজশাহী বাদী হয়ে, মোঃ মতিয়ার রহমান অফিসার ইনচার্জ, চন্দ্রিমা থানা এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করেন। যার সিআর মামলা নং- ৯২/২০২৫( চন্দ্রিমা)৮/০৫/২০২৫, ধারা- ৫০০/৫০৬(২) দঃ বিঃ।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ,মোঃ মতিউর রহমান মুঠোফোনে বলেন,আমি জানিনা আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে,আমি শুনে ছিলাম যে মানববন্ধন হবে। বাড়িতে হামলা, চেম্বার ভাংচুরের
করেছেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা তদন্ত করে দেখেন কে এগুলো করেছে, আমি কেন এগুলো করব। এ সময় তিনি বলেন আমি ফোন এগুলো বলতে চাই না আপনি অফিসে আসেন বলে ফোন কেটে দেন।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে এ বিষয়ে জানানো হলে তিনি সাংবাদিকদের জানান এ ধরনের কোন অভিযোগ আসলে গুরুত্বের সাথে দেখা হয়।পুলিশ সদস্য হয়ে তো এ রকম বেআইনি কাজ করার সুযোগ নেই। কেউ করে থাকলে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ উপস্থাপনা করে ব্যবস্থা নেয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD