1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা

জাতীয় নেতা-নেত্রীর নাম ও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিল গোয়ালন্দ উপজেলা বিএনপি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১৯ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি:

এখন থেকে গোয়ালন্দ উপজেলা বিএনপির দলীয় ফোরামে আলাপ আলোচনা অথবা অনুমতি ছাড়া, কেউ কোন লিফলেট,ব্যানার ও ফেস্টুনে বিএনপির জাতীয় কোন নেতা-নেত্রীর নাম ও ছবি ব্যবহার করতে পারবে না বলে সতর্কতা মুলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোয়ালন্দ উপজেলা বিএনপি।

আজ বুধবার (৭ই মে) সন্ধায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন সেখ ও সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়ালন্দ উপজেলা বিএনপি সবসময় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলো,আছে এবং থাকবে। বিগত (২রা মে) গোয়ালন্দ উপজেলা বাসীর ব্যানারে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় একটি মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সবার আছে এবং থাকবে। কিন্তু গোয়ালন্দ উপজেলা বিএনপি’র দলীয় ফোরামে কোন রকম আলাপ আলোচনা ব্যতিত উক্ত মানববন্ধন কর্মসূচীর ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি ও নাম ব্যবহার করতে দেখা যায়। যার সাথে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র কোন সংশ্লিষ্টতা নাই। ভবিষ্যতে দলীয় কর্মসুচি ব্যাতিত জাতীয় নেতা নেত্রীর ছবি ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা যাচ্ছে। সেই সাথে হীন উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা করতে যেয়ে কারও সম্পর্কে ব্যক্তিগত আক্রমনাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এহেন কর্মকান্ড হতে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছে গোয়ালন্দ উপজেলা বিএনপি।

এমন সিধান্তের বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,দলীয় নিয়ম কানুন ও শৃঙ্খলা ফিরাতে এমন সিধান্ত নিয়েছে উপজেলা বিএনপি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD