1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, প্যারেন্টিং কালচারাল ফেস্ট অনুষ্ঠিত নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের বডিগার্ড তনু গ্রেফতার নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ আশরাফুলকে গ্রেপ্তার করায় প্রশংসায় ওসি আশিকুর রহমান

  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৬০ বার পঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ আশরাফুলকে
গ্রেপ্তার করায় প্রশংসায়
ওসি আশিকুর রহমান।
নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসা মো. আশরাফুল মোল্লা (৪০) ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, রবিবার (৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার ডাকবাংলো মোড় থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ। তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশরাফুল মোল্লা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজুপুরের আল্লাহ দান ক্লিনিকের পেছনের ভাড়া বাসায় বসে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এক সময় ভ্যান চালালেও বর্তমানে তার জীবনযাপন ও আর্থিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হতে দেখা যায়। দামি মোটরসাইকেল, হেলমেট পরে ছদ্মবেশে চলাফেরা, এবং বিল্ডিংয়ের ফ্ল্যাটে বসবাস—সবকিছুই মাদক ব্যবসার আয়ের ফল বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা জানান, আশরাফুল মোল্লা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা চালালেও এখন সবাই তাকে চিহ্নিত করে রেখেছে। তাকে এলাকায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন যুব সমাজ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, “আশরাফুল মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD