1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান যশোর ক্যান্টনমেন্ট কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, প্যারেন্টিং কালচারাল ফেস্ট অনুষ্ঠিত নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের বডিগার্ড তনু গ্রেফতার নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ভালুকায় পরিবেশ দূষণের দায়ে দুই লেয়ার ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

ভালুকায় পরিবেশ দূষণের দায়ে দুই লেয়ার ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:

পরিবেশ দূষণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে অবস্থিত দুটি লেয়ার ফার্মকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট বা শোধনাগার না থাকার প্রমাণ পেয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রতিষ্ঠান ‘প্যারাগন লেয়ার ফার্ম’ ও ‘সিপি বাংলাদেশ লেয়ার ফার্ম’ মুরগির বিষ্ঠা সঠিকভাবে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়নি। বর্জ্য শোধনাগার না থাকায় বিষ্ঠা আশপাশের মাছের খামার বিক্রি করছে। এতে পরিবেশে মারাত্মক দূষণ সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এ কারণে দুটি প্রতিষ্ঠানকেই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ইসব লেয়ার ফার্মের মুরগির বিষ্ঠা সরাসরি মাছের খামারে ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে স্থানীয় জনগণের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। পোলট্রি ফার্মের বর্জ্য ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক ব্যবস্থাপনা না থাকলে তা মানুষের পাশাপাশি প্রাণিকুল ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, ভালুকা উপজেলায় লেয়ার ও ব্রয়লার শিল্প দ্রুত সম্প্রসারণ পাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, অনেক প্রতিষ্ঠান এখনো পরিবেশ সুরক্ষার ন্যূনতম মানদণ্ড মানছে না। সচেতন নাগরিকরা আশাবাদী—প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের ফলে ভবিষ্যতে পরিবেশবিধ্বংসী এসব কর্মকাণ্ডে লাগাম টানা সম্ভব হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD