1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন ভোলার কৃতি সন্তান- মাহমুদুর রহমান নয়ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৯৭৭ বার পঠিত

ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন ভোলার কৃতি সন্তান- মাহমুদুর রহমান নয়ন

জেলা প্রতিনিধি- ভোলা:

ভিয়েনার রাজ্য নির্বাচনে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টি (OVP) প্রার্থী হয়ে আবারও জেলা প্রতিনিধি হিসাবে নমিনেশন পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ও ভোলা লালমোহনের কৃতি সন্তান মাহমুদুর রহমান নয়ন।

আগামী ২৭ এপ্রিল (রবিবার) একই সাথে ভিয়েনা সিটি কর্পোরেশন এবং ডিসট্রিক্ট কাউন্সিল এর নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

প্রসঙ্গত, ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিল নির্বাচনে অংশ গ্রহণ করে ২৩ নং ডিসট্রিক্টের কাউন্সিলর নির্বাচিত হন মাহমুদুর রহমান নয়ন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।

অষ্ট্রিয়ার সাড়া জাগানো এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক সময় অস্ট্রিয়া প্রবাসী এবং অস্ট্রিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম “ইউরো বাংলা টাইমস্” এর এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।

এ দিকে মাহমুদুর রহমান নয়ন মনোনয়ন পাওয়ায় অষ্ট্রিয়ার বাংলাদেশীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সদস্যরা বলেন, আমরা গর্বিত। আমাদের বাংলাদেশের সন্তান মাহমুদুর রহমান (নয়ন) অস্ট্রিয়ার স্থানীয় মূলধারার একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় রাজনীতিবিদ। অস্ট্রিয়ান পিপলস পার্টিতে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।

উল্লেখ, অস্ট্রিয়ার যে কোনও নির্বাচনে প্রথমে ভোট দিতে হয় দলকে। তারপর নিজের পছন্দের কেহ থাকলে তার নাম লিখে দিতে হয়। বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ এখন আর নুতন কিছু নয়। মেধা, যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহামান্নিত।

মাহমুদুর রহমান নয়ন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্থায় ২০১২/২০১৩ সনের সমগ্র অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১.১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন।

অস্ট্রিয়ান তরুণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন, মাত্র ২৯ বৎসর বয়সে অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। এবার ভিয়েনায় বসবাস করা শুধু মাত্র ২৩নং ডিসট্রিক্টের বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ মাহমুদুর রহমান নয়ন কে ভোট দিতে পারবেন।

এক সাক্ষাৎকারে মাহমুদুর রহমান নয়ন দলমত নির্বিশেষে সবার ভোট চেয়ে সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD