1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ শিশু, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ৩। কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড

ভালুকায় কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎ বিচ্ছিন্ন, মহাসড়কে দীর্ঘ যানজট

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ভালুকায় কালবৈশাখীর তাণ্ডব: বিদ্যুৎ বিচ্ছিন্ন, মহাসড়কে দীর্ঘ যানজট

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:

১৩ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মল্লিকবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালায়। প্রবল ঝড়ে অন্তত সাতটি বিদ্যুতের খুঁটি পড়ে যায়, ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়ার তোড়ে খুঁটিগুলো একে একে পড়ে যায়। পানির মধ্যে পড়ে থাকা খুঁটিগুলো মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও আরও কয়েকটি খুঁটি কাত হয়ে রয়েছে, যেগুলো যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

একই ঝড়ে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এল-স্কয়ার ফ্যাক্টরির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফ্যাক্টরির গেইট ভেঙে পড়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বহু যানবাহন আটকে পড়ে, দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ মেরামত ও খুঁটিগুলো অপসারণের দাবি জানিয়েছেন, যাতে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD