1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে, জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ। সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন রাজবাড়ীতে ট্রাকে আগুন রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান পবিপ্রবি’র সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যার এর উদ্বোধন

ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামল

  • প্রকাশিতঃ রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পঠিত

ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া বাজারে বৈশাখী মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় এ হামলায় ঝিনাইগাতী থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, প্রতিবছর ঝিনাইগাতীর পাইকুরা বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এবারও ৫ এপ্রিল মেলার আয়োজন করা হয়। মেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেনের ভাই সুলতান আহাম্মদ, ইউপি সদস্য আসাদ মিয়া জুয়ার আসর বসান।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, জুয়ার আসরের বিষয়টি জানতে ঝিনাইগাতী থানার এসআই মো. হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ৫ এপ্রিল সন্ধ্যায় জুয়া উচ্ছেদ করতে যায়। এসময় আসরের আয়োজক সুলতান, আসাদ মেম্বার ও আনন্দের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জন জুয়াড়ি পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও ফরহাদ আলীসহ পাঁচ পুলিশ আহত হন। আহত পুলিশ সদস্যরা ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় মধ্যরাতে ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের নাম উল্লেখসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা ও আটজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে দুটি পৃথক মামলা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD