1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ০২জন সদস্য এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ০৪জন আসামী গ্রেফতার। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে, জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ। সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন রাজবাড়ীতে ট্রাকে আগুন রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান

নবীগঞ্জের ইনাতগঞ্জে ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

নবীগঞ্জের ইনাতগঞ্জে ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ

মীর দুলাল বিশেষ প্রতিবেদক 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে ডাকাতি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে চার ডাকাত।

উত্তেজিত জনতা তাদের ধরে উত্তম-মধ্য দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ২৭ মার্চ দিনগত রাত প্রায় ১২টার দিকে।

লামলীপাড় গ্রামের কাছে নবীগঞ্জ সড়কের পাশে শাহিন মিয়া তার দোকানে অবস্থান করছিলেন।

ঠিক তখনই দেশীয় অস্ত্র নিয়ে চারজন ডাকাত তার দোকানে হামলা চালায়।

শাহিন মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের আটক করে এবং দোকানে তালাবদ্ধ করে রাখে।

মুহূর্তেই খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র, এসআই অনিক পাল ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

উত্তেজিত জনতা তখন ডাকাতদের পুলিশের হাতে না দিয়ে নিজেরাই বিচার করার দাবি জানায়।

পরে কৌশলে পুলিশের একটি দল সতর্কতার সাথে ডাকাতদের গাড়িতে তুলে দ্রুত থানায় নিয়ে যায়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD