1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরএমপি’র ডিবি’র অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেপ্তার; ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

আরএমপি’র ডিবি’র অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেপ্তার; ১

রাজশাহী ব্যুরো 

রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আব্দুর রহমান (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর পেড়াটোলা এলাকার মো: আ: লতিফের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৬ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার খড়খড়ি বাজার হতে বড়বনগ্রামের দিকে একজন ব্যক্তি অটোরিকশায় গাঁজা নিয়ে যাচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম গতকাল দিবাগত রাত পৌনে দুইটাই শাহমখদুম থানার বড়বনগ্রাম রাস্তার পাশে অবস্থান নেয়। এসময় উক্ত অটোরিকশাটি আসতে দেখে ডিবি পুলিশ অটোরিকশাটি থামার সংকেত দেয়। সংকেত পেয়ে অটোরিকশাটি থামালে সেখান থেকে এক ব্যক্তি অটো থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, রাজশাহীতে গাঁজা বিক্রির জন্য কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে রাজশাহীতে গাঁজা নিয়ে আসছে। এছাড়াও দীর্ঘদিন যাবত সে গাঁজা ক্রয় করে খুচরা মাদক ব্যবসায়ীদের বিক্রি করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD