1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ০২জন সদস্য এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ০৪জন আসামী গ্রেফতার। রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে, জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ। সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন রাজবাড়ীতে ট্রাকে আগুন রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান

নওগাঁর আত্রাইয়ে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্য গ্রেফতার ও ১৩ টি গরু উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্য গ্রেফতার ও ১৩ টি গরু উদ্ধার

মোঃ-হাবিবুর রহমান জেলা প্রতিনিধি নওগাঁঃ-

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব বিষয় জানান। গ্রেফতার ওই ব্যক্তির নাম ছোটন প্রামানিক (২৭) । তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার গরু চোরচক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামানিককে আত্রাই থেকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। এ ১৩টি গরুর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার ছোটন প্রামানিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD