1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নড়িয়া বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলের মৃত্য।

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত

নড়িয়া বাবাকে কুপিয়ে হত্যার পর ছেলের মৃত্য।

শরীয়তপুর প্রতিনিধি:

পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার পর ছেলে রুবেল মোল্লার স্ট্রোকে মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মকবুল হোসেন মোল্লা (৬৫) চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের হামিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইফতারের পর পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল মোল্লা (৩৩) তার বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে আহত করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে বাবার মৃত্যুর খবর শুনে স্ট্রোকজনিত কারণে রুবেল মোল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আয়নাল হক মাদবর নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সন্ধ্যায় ইফতারের দাওয়াত ছিল আমার। দাওয়াত থেকে ফেরার পথে শুনতে পারি মকবুল হোসেন মোল্লাকে তার বড় ছেলে রুবেল মোল্লা কুপিয়ে আহত করেছেন। পরবর্তীতে মকবুল হোসেন মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অন্যদিকে রুবেল মোল্লা স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে আমি শুনেছি।

বিষয়টি নিয়ে শরীয়তপুরের (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ছেলে কর্তৃক বাবাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরপর ছেলেরও মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ঘটনার বিস্তারিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলতে পারবেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD