1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

নওগাঁয় ঈদ উপহার নিয়ে শিশু রাহাদের পাশে ইউএনও ইবনুল আবেদীন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত

নওগাঁয় ঈদ উপহার নিয়ে শিশু রাহাদের পাশে ইউএনও ইবনুল আবেদীন

জেলা প্রতিনিধি নওগাঁঃ-হাবিবুর রহমান

নওগাঁয় ঈদ উপহার নিয়ে শিশু রাহাদের পাশে ইউএনও, মানুষ মানুষের জন্য আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হলো মহৎ কাজ । আর এমনই কাজ করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। ঈদ মানেই নতুন পোষাক। আর শিশুদের কাছে ঈদে নতুন পোষাক আর জুতার কোন বিকল্প নেই। সম্প্রতি তিনি সংবাদ প্রকাশের পর ১০বছরের ছোট্ট শিশু রাহাদের ইচ্ছে পূরণে ঈদের নতুন জামা উপহার দিয়েছেন। আর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীনের কাছ থেকে পাওয়া নতুন পোশাক শিশু রাহাদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে।গত ‎বৃহস্পতিবার (১৩ মার্চ) শিশু রাহাদের সাথে সাক্ষাতের পর ইদের নতুন পোশাক ও নগদ অর্থ দিয়ে শিশু রাহাদের ইচ্ছে পূরণ করেছেন ইউএনও মো. ইবনুল আবেদীন। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) ‘ইদে নতুন জামা কিনতে চায় শিশু রাহাদ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এমন খবর দৃষ্টিগোচর হলে রাহাদের সাথে যোগাযোগ করেন ইউএনও মো. ইবনুল আবেদীন। ইদের নতুন জামা পেয়ে শিশু রাহাদ উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, আমি ভেবেছিলাম এবার ইদের নতুন জামা কিনতে পারবো না। রমজানের শুরু থেকে সামান্য কিছু টাকা জোগাড় করেছিলাম মেসওয়াক বিক্রি করে সেটা খরচ হয়ে যাওয়াতে মন খারাপ ছিল। হঠাৎ জানতে পারলাম ইউএনও স্যার আমাকে ডেকেছেন এবং আমাকে ইদের বাজার ও নতুন জামা কিনে দিবেন এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। স্যারের জন্য অনেক দোয়া করবো। ‎নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, সংবাদটি দেখার পড়ে শিশু রাহাদের সাথে যোগাযোগ করি এবং জানতে পারি তার বাবা অসুস্থ তাই এবার ইদের নতুন জামা কেনা শিশু রাহাদের জন্য অনিশ্চিত। শিশু রাহাদের ইচ্ছের কথা জিজ্ঞেস করলে সে ইদে নতুন পোশাক পড়ার ইচ্ছা প্রকাশ করে। এরপর আজকে অফিসে ডেকে ইদের নতুন জামা পড়ার ইচ্ছা পূরণ করি পাশাপাশি তার বড় ভাই এর ইচ্ছাও পূরণ করি। নগদ কিছু অর্থ দেয়া হয়েছে ইদ বোনাস হিসেবে। আমরা যারা সমাজে সামর্থবান আছি তারা সবাই যদি আমাদের চারপাশে থাকা অসহায় মানুষদের পাশে সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কোন মানুষই ইদের আনন্দ থেকে বঞ্চিত হতো না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD