1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

রায়পুর বাজারে প্রশাসনের অভিযানে ৩ মামলায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা গুনল।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

রায়পুর বাজারে প্রশাসনের অভিযানে ৩ মামলায় সাড়ে তিন লক্ষ টাকা জরিমানা গুনল।

মোঃ লিটন হোসেন  লক্ষ্মীপুর প্রতিনিধ :

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায় রাখার জন্য  নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ ১৩ মার্চ বৃহস্পতিবার রায়পুর উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক  অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে নিম্নমানের  অনুমোদনহীন পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুদ, শিশুদের জন্য তৈরিকৃত নিম্নমানের ভেজাল পণ্য মজুদ ও বিক্রয়ের অপরাধে *নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮* এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় *৩,৫০,০০০* টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়৷

একই সাথে দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, রায়পুর থানা পুলিশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট  মো: শাহেদ আরমান। জেলা প্রশাসক লক্ষ্মীপুর তত্ত্বাবধানে এবং রায়পুর  উপজেলা নির্বাহী অফিসারের স্যারের নির্দেশে পরিচালিত অভিযানে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি করার বিষয়ে উপজেলা প্রশাসন গুরুত্বারোপ করেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের কার্যক্রমে সাধারণ মানুষও বাজারের নিয়ন্ত্রিত মূল্য পাওয়ার আশ্বাস পাচ্ছে এবং আইন অনুসারে ব্যবসায়ী মহলকে সতর্ক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD