1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

লামায় ইটভাটা গুড়িয়ে দিলেন প্রশাসন।

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

লামায় ইটভাটা গুড়িয়ে দিলেন প্রশাসন।

মো:শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামায় পরিবেশ সুরক্ষায় অব্যাহত অভিযানে আরো একটি ড্রামচিমনির ইটভাটা গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। বুধবার (১২ মার্চ) লামা উপজেলার আজিজনগর ও গজালিয়া ইউনিয়ন সীমান্তে অবৈধভাবে গড়ে তোলা SBM নামক একটি ইটভাটা গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন ও সহকারী কমিশনার(ভূমি) রূপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। ভ্রাম্যমাণ আদালত SBM ব্রিক ফিল্ডকে পাহাড় কর্তন ও ইট প্রস্তুত, ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘনের দায়ে এক লক্ষ টাকা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে দশ হাজার টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করেন। একই সময় পাঁচশত চল্লিশ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। এসময় পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে দেয়া ও স্কেভটর দিয়ে চিমনি ও কিলন গুড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে, বলে জানান, প্রশাসন ও পরিবেশে অধিদপ্তর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD