1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

দূর্গাপুরে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও’র অপসারণে মানববন্ধন 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

দূর্গাপুরে অনিয়মের অভিযোগ তুলে ইউএনও’র অপসারণে মানববন্ধন 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীর দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অনিয়ম দূর্নীতিসহ ডিলার নিয়োগ বাতিল ও উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন’কে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

১১ মার্চ (মঙ্গলবার)  দুপুর দুই ঘটিকার সময় দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলার  ১নং নওপাড়া ইউনিয়নের নাফিস এন্টার প্রাইজ এর প্রোপাইটর সাব্দুল আলী জুয়েল, সিয়াম এন্টার প্রাইজের প্রোপাইটর আনিসুর রহমান, শ্যামপুর বাজার কেন্দ্রের প্রোপাইটর মোফাজ্জল হোসেন, মেসার্স অনু টেডার্স এর আফাজ উদ্দিন, ৬নং মাড়িয়া ইউপি এর মেসার্স সরকার এন্টার প্রাইজের, শামসুল হক সরকার, মেহেদী এন্টার প্রাইজ এর আঃ সালাম খন্দকার, ৭নং জয়নগর ইউনিয়নের মেসার্স হিমেল স্টোর এর মোস্তাফিজুর রহমান, ৪নং দেলোয়াবাড়ি ইউপি এর সাইদুর এন্টার প্রাইজের সাইদুর রহমান, ৫নং ঝালুকা ইউপি দুলাল এন্টার প্রাইজ এর মোঃ দুলাল, ৩নং পানানগর ইউনিয়ন এক লিটার এন্টার প্রাইজের জাহাঙ্গীর সহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ, ভুক্তভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, দূর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা ফুড অফিসার মোহাম্মদ আলী, উপজেলা এলজিডি অফিসার মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা সমাজ সেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ এর মাধ্যমে আমাদেরকে ডিলার নিয়োগ দিবে বলিয়া বড় বড় মাছ, খেজুরের গুড়,গরুর দুধ, ডিম,নিত্য প্রয়োজনীয় বাজার করে নিয়েছে।

গত দুই সপ্তাহ পূর্বে ওই তিন কর্মকর্তা আমাদের বলেন, যেহেতু খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সেহেতু আপনাদেরকে মাথাপিছু ১ লক্ষ টাকা করে দিতে হবে বলে দাবি করেন। আমরা টাকা দিতে না পারার কারণে আমাদেরকে ডিলার নিয়োগ দেওয়া হয় নাই। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর কাছে খাদ্য বান্ধব কর্মসূচিরর অবৈধ ডিলার নিয়োগে বাতিলের জন্য লিখিত অভিযোগ করেছি এবং মানববন্ধনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে ডিলার নিয়োগ অনিয়ম ও ঘুষ বাণিজ্য কারনে অবৈধ ডিলার নিয়োগ বাতিল করন ও  উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনকে অপসারণের দাবি জানিয়েছি।

এসব বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক আফিয়া আখতারকেও একাধিকবার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD