1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

রাজবাড়ী বহরপুর বাজারে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

রাজবাড়ী বহরপুর বাজারে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

জেলা প্রতিনিধি রাজবাড়ী,কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপ‌জেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হ‌য়ে‌ছে। এতে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প‌রে, মুহূর্তের মধ্যে আগুন আশপা‌শের দোকান গু‌লো‌তে ছড়িয়ে প‌রে। খবর পেয়ে, বা‌লিয়াকা‌ন্দি ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স স্টেশ‌নের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহ‌যো‌গিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষ‌তিগ্রস্ত মুদি দোকানি আবুল কালাম আজাদ জানান, আগুনে আমার সব শেষ হ‌য়ে গে‌ছে। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিলো। এরমধ্যে উদ্ধার কর‌তে পেরেছি ২০ লাখ টাকার মত মালামাল। তাছাড়া দোকানে নগদ প্রায় এক লক্ষ টাকাসহ মালামাল পুড়ে‌ছে। এ অবস্থায় ১৫ লক্ষ টাকার ব্যাংক লোন প‌রি‌শোধ কীভাবে করবো বুঝতে পারছি না। আমার মতো অ‌নেক ব্যবসায়ীদের লোন ক‌রে ব্যবসা কর‌ছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তা‌দের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। ক্ষয়-ক্ষতির বিষয়‌টি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD