রাজবাড়ী বহরপুর বাজারে আগুনে পুড়ে ছাই ১২ দোকান
জেলা প্রতিনিধি রাজবাড়ী,কৃষ্ণ কুমার সরকার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে, মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পরে। খবর পেয়ে, বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানি আবুল কালাম আজাদ জানান, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিলো। এরমধ্যে উদ্ধার করতে পেরেছি ২০ লাখ টাকার মত মালামাল। তাছাড়া দোকানে নগদ প্রায় এক লক্ষ টাকাসহ মালামাল পুড়েছে। এ অবস্থায় ১৫ লক্ষ টাকার ব্যাংক লোন পরিশোধ কীভাবে করবো বুঝতে পারছি না। আমার মতো অনেক ব্যবসায়ীদের লোন করে ব্যবসা করছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির বিষয়টি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM