1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আইপিই বিভাগ রুয়েটে আধুনিক থ্রিডি প্রিন্টার,গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত’

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

আইপিই বিভাগ’রুয়েটে আধুনিক থ্রিডি প্রিন্টার,গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত’

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক থ্রিডি প্রিন্টার, যা বিভাগের গবেষণা এবং প্রকৌশল শিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

থ্রিডি প্রিন্টার সংযোজনের ফলে প্রোডাক্ট ডিজাইন, থিসিস ও প্রজেক্টের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এটি তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, “প্রোডাক্ট ডিজাইন-এর মতো কোর্সগুলোতে শিক্ষার্থীরা এখন আরও সহজে নতুন নতুন উদ্ভাবন করতে পারবে। পাশাপাশি থিসিস ও প্রজেক্টের মানোন্নয়নে থ্রিডি প্রিন্টার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছি।”

নতুন প্রযুক্তির যথাযথ ব্যবহারের জন্য সম্প্রতি রুয়েট আইপিই বিভাগে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ও এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

উল্লেখ্য, বিভাগের ২০১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় এই থ্রিডি প্রিন্টার স্থাপন করা হয়েছে। তাদের এ উদ্যোগ বিভাগের গবেষণা, প্রকল্প এবং উদ্ভাবনে নতুন মাত্রা যোগ করবে বলে ছাত্র-শিক্ষক সকলেই আশাবাদী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD