1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

বালাগঞ্জে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বালাগঞ্জে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মো: সুয়েবুর রহমান খান বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি:

সারাদেশব্যপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। এ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ এপ্রিল সোমবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুয়েল আহমদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, কৃষি কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলু, সিনিয়র সহ সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ আমির আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ,জ,ম সালাহ উদ্দিন , বালাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আলাওল হক সরকার, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, বালাগঞ্জ প্রেসক্লাব সদস্য আবু তাহেরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD