1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

নেত্রকোনায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

নেত্রকোনায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় নেত্রকোনাবাসী। সকাল ৯টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ফিরে এসে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষের উদ্বোধন করেন। এরপর দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে চলে বৈশাখী ও লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সকাল থেকেই শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতারা বৈশাখের বাহারি রংয়ের পোষাক পরিধান করে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। বাংলা নববর্ষ দল মত নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিনত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD