1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী; গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ওপর জোর মেহেরপুরে শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট। রাজবাড়ীতে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি কর বৃদ্ধি ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

পত্নীতলায় বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

পত্নীতলায় বাংলা নববর্ষ উদযাপন

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ)

এসো হে বৈশাখ এসো এসো – এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচীতে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ,কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, মহিলা বিষয়ক কর্কর্তা মনোরঞ্জন পাল, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম , দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী সহ উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীগণ, শিক্ষক -শিক্ষার্থী,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় সহ বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমূখ।

দি হাঙ্গার প্রজেক্ট এর অংশগ্রহনে লোকজ মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গরুর গাড়ি, মাছ ধরা জাল, হুক্কা, মাথাল, হাতপাখা, তীর ধনুক, ঢেঁকি সহ বিভিন্ন কৃষিযন্ত্র, লোকজ শিল্প প্রদর্শনী করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নকশী কাথা সহ হস্তশিল্প শিল্পকলা একাডেমী পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণ সমবেত সঙ্গীত, বাউল গান সহ বিভিন্ন গান স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন। পরে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD