1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে অগ্রদূত তরুণদের স্বপ্ন থেকে বাস্তবের সাফল্য।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৪০৩ বার পঠিত

বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে অগ্রদূত তরুণদের স্বপ্ন থেকে বাস্তবের সাফল্য

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
দেশের ডিজিটাল মার্কেটিং খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে Digitonica। তিন তরুণ উদ্যোক্তার হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগ অল্প সময়েই দেশের অন্যতম বিশ্বস্ত ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে পরিণত হয়েছে। ২০২৩ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান দেশের ব্যবসায়ীদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করে তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে কাজ করছে।

Digitonica শুধুমাত্র একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি নয়; এটি এক অনুপ্রেরণার গল্প। প্রতিষ্ঠানটি তরুণদের স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার প্রতিচ্ছবি।

“বাংলাদেশে ই-কমার্স খাত দ্রুত প্রসারিত হচ্ছে। তবে অনেক ব্যবসায়ী সঠিক মার্কেটিং সেবার অভাবে পিছিয়ে পড়ছেন। সেই অভাব পূরণের লক্ষ্যেই আমরা Digitonica শুরু করেছি,” বলেন প্রতিষ্ঠাতা আল-আমিন কাজী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করা আল-আমিন কাজী এবং তার দুই সঙ্গী সুমন বাবু ও রায়হান হাওলাদার, দীর্ঘদিনের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয় ব্যবসায়ীদের জন্য তৈরি করেছেন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। বর্তমানে লালবাগে অবস্থিত অফিস এবং ১০ সদস্যের দক্ষ টিম নিয়ে তারা ৫০০-এর বেশি ব্যবসায়ীকে নিয়মিত সেবা দিচ্ছেন।

Digitonica-এর সেবার মধ্যে রয়েছে ফেসবুক অ্যাডভারটাইজিং, গুগল অ্যাডভারটাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও মোশন ডিজাইন এবং ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট।

এ সম্পর্কে আরেক প্রতিষ্ঠাতা সুমন বাবু বলেন, “আমাদের সেবা নিয়ে অনেক উদ্যোক্তা মাসিক ২০-৩০ হাজার টাকার বিক্রি থেকে এখন ২০-৩০ লাখ টাকার ব্যবসায় পৌঁছেছেন। তাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD