1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৮২ বার পঠিত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত

শিমুল তালুকদার ঃ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী ২০২৫। বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদ্যাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত অলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নুক্বা, আখইয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সওয়াব পৌঁছানো হয়। এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লীরা মোনাজাতে অংশ নেন।

চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষ্যে অনুষ্ঠিত ওরছে আগের দিন থেকেই দূর-দুরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী মোজাদ্দেদী আল ওয়সী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD