1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

রাইস মিল থেকে মৃত ভেবে ঘেরা ব্যক্তিকে জীবিত উদ্ধার করল পুলিশ, চিকিৎসার ব্যবস্থা!

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

নেত্রকোনার পূর্বধলায় একটি রাইস মিল থেকে এক ব্যক্তিকে মৃত ভেবে রাতভর ঘিরে রাখার পর সকালে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

 

রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার জামতলা-বিশকাকুনি রোডের একটি রাইস মিল থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জামতলা-বিশকাকুনি রোড সংলগ্ন রাইস মিলে অজ্ঞাত এক ব্যক্তিকে নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা মৃত বলে ধারণা করেন। এর পর রাতভর এলাকাটি ঘিরে রাখা হয়।

 

রোববার সকালে বিষয়টি থানা পুলিশকে জানালে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং সরেজমিনে তদন্ত চালিয়ে দেখা যায় ব্যক্তিটি জীবিত আছেন। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, “খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তার পরিচয় ও নাম-ঠিকানা শনাক্তের প্রয়োজনীয় চেষ্টা অব্যাহত রয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD