1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে সন্ত্রাসবিরোধী মামলায় আটক ১ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় গরু আটক করা প্রসঙ্গে বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন লক্ষ্মীপুরে গভীর রাতে কৃষকের ধান কাঁটার মেশিনে আগুন দিলো দুর্বৃত্তরা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিহীন : সাধারণ সম্পাদক আলোচনায় সরওয়ার উদ্দীন সেলিম মেধা বিকাশ বাড়াতে লক্ষ্মীপুরে প্রাইভেট মাদরাসা গুলোতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। দুপচাঁচিয়ায় ৩২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার দুই বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাপ্তাহিক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শার্শায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা আটক

নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পঠিত

নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল 

নড়াইলের লোহাগড়া থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার।
সবুজ বিশ্বাস (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সবুজ বিশ্বাস (২৮) কাশিয়ানি থানাধীন শংকরপাশা (রাতইল) গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, রবিবার (১২ জানুয়ারি) রাতে লোহাগড়া থানাধীন লোহাগড়া পৌরসভাস্হ ৪ নং ওয়ার্ডের মদিনাপাড়া সাকিনস্হ লতিফা বেগম ম্যানশন নামক ভবনের সামনে লোহাগড়া টু কালনাগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) তারেক হোসেন, এসআই (নিঃ) সুমন হাওলাদার ও এএসআই (নিঃ) ইলিয়াস বেপারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুজ বিশ্বাস (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁয়ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, অপরদিকে নড়াইল ডিবি পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ পারভেজ জমাদ্দার(২৪) নড়াইল জেলার সদর থানাধীন দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে ও মোঃ মুরসালিম (২১) একই থানার রায়খালী গ্রামের মৃত সবুর মোল্যার ছেলে। রবিবার (১২ জানুয়ারি) নড়াইল জেলার সদর থানা পৌরসভাধীন ১ নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামস্থ গজালবাড়িয়া নির্মাণাধীন নতুন ব্রিজের পূর্ব পাশে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ পারভেজ জমাদ্দার (২৪) ও মোঃ মুরসালিম (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD