1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পঠিত

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টায় নগরীর শিরোইল বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ। আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সর্বদা সোচ্চার থাকবে। রাজশাহীর গণমানুষের ন্যায় সঙ্গত দাবি-দাওয়া আদায়ে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আশির দশক থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, গণমাধ্যম কর্মী মোজাম্মেল বাবু, শফিকুল ইসলাম, মো আল আমিন, নাইম হোসেন, মো গোলজার হোসেন হিরা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৫ নং ওয়ার্ডের আহব্বায়ক ইউসুফ আলী, মো মোস্তফা কামাল ইমনসহ রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৭ জানুয়ারি রাজশাহী নগরী থেকে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের  যাত্রা শুরু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD