1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আড়াইহাজারে পারভীন আক্তারের লিফলেট বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আড়াইহাজারে পারভীন আক্তারের লিফলেট বিতরণ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ আড়াইহাজারে বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আড়াইহাজার সদর থেকে শুরু করে ফতেপুর উচিতপুরা, বিশনন্দী, মাহমুদপুর ও গোপালদী পৌরসভার বিভিন্ন এলাকায় হাজারো বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় কয়েকটি পথসভায় তিনি ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে জনগণকে আশ্বস্ত করেন। এ ছাড়াও আড়াইহাজারে চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বর্তমান থানা পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন । অনতিবিলম্বে এ চাঁদাবাজি বন্ধের জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। চাঁদাবাজি বন্ধ না হলে আড়াইহাজার উপজেলা বাসিকে নিয়ে চাঁদাবাজি বন্ধে কঠোর দমনে মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও জনগণের পাশে ছিলেন ভবিষ্যতেও জনগনের পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব সাবেক জেলা তাঁতি দলের সভাপতি শফিকুল ইসলাম উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সিরিন সুলতানা মেম্বার সাধারণ সম্পাদক পিয়ারা মেম্বার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD