1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় দীর্ঘ ৯ ঘন্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চালু।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় দীর্ঘ ৯ ঘন্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চালু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।
শনিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে নদী পথে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে পরে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এমনকি তীব্র শীতে রাতে যানবাহনের চালক, সহকারি ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পরবর্তীতে কুয়াশা কেটে গেলে সকাল ১০ টায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, তীব্র কুয়াশার কারণে রবিবার রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ১০ টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD