1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পঠিত

ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি, ভোলা ঃ ভোলায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট’সহ দুই যুবককে আটক করা হয়েছে। অদ্য ৩ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৮ টার দিকে শহরের শিবপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারিরা হলেন শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত হানিফের ছেলে অছিউদ্দিন সেন্টু ও আব্দুস সাত্তারের ছেলে মোঃ নাঈম।

পুলিশি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকা থেকে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা কতৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD