ভোলায় ইয়াবাসহ দুই যুবক আটক
জেলা প্রতিনিধি, ভোলা ঃ ভোলায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট'সহ দুই যুবককে আটক করা হয়েছে। অদ্য ৩ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ৮ টার দিকে শহরের শিবপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত হানিফের ছেলে অছিউদ্দিন সেন্টু ও আব্দুস সাত্তারের ছেলে মোঃ নাঈম।
পুলিশি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকা থেকে তাদের দু'জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা কতৃপক্ষ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM