1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

সাতকানিয়ায় সাবেক সাংসদ নদভী সহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

সাতকানিয়ায় সাবেক সাংসদ নদভী সহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা

নুরুল কবির স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ ১৯৮ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলাটি দায়ের করেন উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে সৈয়দুজ্জামান।

মামলার এজাহারে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, গুলি ও লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা করে। ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ হামলায় পুরানগড় ইউনিয়নের আবু ইউসুফসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়। এ ঘটনার দীর্ঘ পাঁচ মাসের মাথায় এ মামলা দায়ের করা হলো।

বিষয়টি নিশ্চিত সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল খান বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও মামলা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD