1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত
আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ( রাজবীড়ী) প্রতিনিধি
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” স্লোগানে উদ্বুদ্ধ হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পাশে দাড়িয়েছে ‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যরা ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌঁছে তাদের শীত নিবারণের জন্য তিনটি লেপ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক, যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ন-আহবায়ক, যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম- আহবায়ক,  দৈনিক বাংলার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব, ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম-সদস্য সচিব, দৈনিক আকাশ জমিন ও দৈনিক আমাদের রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্ম -সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ, সদস্য মজিবুর রহমান খান জুয়েল, শাকিল আহমেদসহ স্থানীয়রা।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক মোঃ হেলাল মাহমুদ জানান, সংবাদ সংগ্রহের কাজে গিয়ে আমরা দেখেছি আগুনে পরিবার তিনটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র শীতে পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা কমাতে তারা ভালবাসার উপহার হিসেবে লেপগুলো তুলে দিয়েছেন। দুঃস্থ্যদের জন্য আমাদের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর শুক্রবার রান্না ঘরের আগুন হতে ভয়াবহ এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।
আগুনে শহীদ নামের এক ব্যাক্তির একটি বড় টিনের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ঘরের যাবতীয় মালামাল ছাই হয়ে যায়। আগুনে পুড়ে মারা যায় একটি দুধেল বড় গাভি। মারাত্মকভাবে দগ্ধ হয় আরো দুইটি গরু। আগুনে প্রতিবেশী আরো দুই পরিবারের বসতঘর পুড়ে যায়। এতে করে পরিবার তিনটি বিশেষ করে শহীদের পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়ে। আগুনে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD