1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

মোনাজাত উদ্দিনের স্মরণ সভায় বক্তারা :অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। দৈনিক নয়া কণ্ঠ                   

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

মোনাজাত উদ্দিনের স্মরণ সভায় বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়।

মোঃ মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

একুশে পদকে ভূষিত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা করেছে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে মোনাজাত উদ্দিনের  মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যাপক মলয় ভৌমিক।

বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল,  প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, মো আরিফুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোনাজাতউদ্দিন যে সময়ে সাংবাদিকতা করেছেন তখন সবাই ভাবত রাজারা যা করে বা রাজধানীতে যা ঘটে তাই সংবাদ। এই ভাবনা সাংবাদিক মোনাজাত উদ্দিন ভেঙে দিয়েছেন। তিনি গ্রাম অঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে কি ঘটেছে সেই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করেছেন পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোতে সাংবাদিকতা বিভাগে মোনাজাত উদ্দিনকে উদাহরণ হিসেবে দেখানো হয়।

বক্তারা আরো বলেন, গণমাধ্যম আজ অস্ত্বিত্ব সংকটে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দেশকে এগিয়ে নিতে হলে মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার বিকল্প নাই। অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়।

উল্লেখ্য, সাংবাদিক মোনাজাতউদ্দীন দৈনিক সংবাদ, দৈনিক আজাদী এবং সর্বশেষ জনকন্ঠ পত্রিকায় কাজ করেছেন ‌।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD