1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

নেত্রকোণায় ইয়্যুথ ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা, শান্তি সম্প্রীতি পদযাত্রা ও বিচিত্রানুষ্ঠান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

নেত্রকোণায় ইয়্যুথ ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা, শান্তি সম্প্রীতি পদযাত্রা ও বিচিত্রানুষ্ঠান

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,
অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন কল্পে নেত্রকোণায় ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।আমরা যুব, গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহবান’ এই প্রতিপাদ্যে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় পাবলিক হলে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্প এই ইয়্যুথ ক্যাম্পেইনের আয়োজন করে।জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ইয়্যুথ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন শেষে জুলাই-আগষ্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের আহবায়ক হারাধন সাহা, নেত্রকোণা সদর যুব ফোরামের পার্থ সরকার ও দূর্গাপুর যুব ফোরামের মুক্তা দত্ত প্রমূখ। পরে জেলা শহরে বর্ণাঢ্য শান্তি সম্প্রীতি পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী ইয়্যুথ ক্যাম্পেইনে অনুষ্ঠানে লোক সঙ্গীত, আদিবাসী নৃত্য, বিভিন্ন ধরনের খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD