1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

রাজশাহী উদীচীর সম্মেলনে সভাপতি গোলাপ, সম্পাদক সোনা। দৈনিক নয়া কণ্ঠ  

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

রাজশাহী উদীচীর সম্মেলনে সভাপতি গোলাপ, সম্পাদক সোনা।

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী 

সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সত্য ও সুন্দর আকাঙ্খায় মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে” স্লোগানে সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ’কে  সভাপতি, শাহিনুর রহমান সোনা ‘কে সাধারণ সম্পাদক এবং সন্তোষ কুমার’কে কোষাধ্যক্ষ করে ২ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট  জেলা কমিটি গঠিত হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর আলুপট্টি মোড়ে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর সংগঠন পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। এরপর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়া উদীচী চত্বরে এসে শেষ হয়। সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন ও জামসেদ আনোয়ার তপন।

সম্মেলনে সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অবসান ঘটাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য রাকসু’র সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, নৃত্য গুরু হাসিব পান্না, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক রণজিৎ কুমার দাস ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সিপিবি রাজশাহীর সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD