
ধামইরহাটে বড়দিন উপলক্ষে খ্রিস্টীয়দের উপহার বিতরণ।
ছাইদুল ইসলাম,(নওগাঁ) ঃনওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে খ্রিষ্টীয় ধর্মের সবচাইতে বড়ো ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপহার সামগ্রী প্রদান ও কুশল বিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর বারোটার সময় উপজেলার বেনীদুয়ার ক্যাথলিক চার্চের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় শেষে বেনীদুয়ার মিশনের চার্চ ফাদার মাইকেল কোড়াইয়ার সভাপতিত্বে কেক কেটে বড়দিন উদযাপন ও উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা (ভারপ্রাপ্ত) অফিসার মো. সামসুল ইসলাম, বেনিদুয়ার মিশনের সিস্টার লিমা গমেশ, মার্তিনা কিচকু, রিনা মার্ডি, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক মুমিনুল ইসলাম, রেজুয়ান আলম প্রমুখ।