1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের নির্বাচনে বিজয় চেয়ারম্যান, সানজিদা সেক্রেটারি নির্বাচিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত
দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের নির্বাচনে বিজয় চেয়ারম্যান, সানজিদা সেক্রেটারি নির্বাচিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব দানের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে চাইল্ড ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সব বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দুইটি বুথে স্বচ্ছ ব্যালট বাক্সে চলে ভোট গ্রহন। পরে ভোটগননা শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে মোট ৯ টি পদে ৩৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এতে চেয়ারম্যান পদে ৮ম শ্রেনীর শিক্ষার্থী  বিজয় শেখ এবং ৯ম শ্রেনীর শিক্ষার্থী সানজিদা সানজু সেক্রেটারি পদে নির্বাচিত হন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সামিউল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে শাহেলা খাতুন, ক্যাশিয়ার পদে ঝুমা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রোমান ইসলাম, মেম্বার পদে স্নেহা আক্তার আঁখি, বাধন শেখ ও হ্যাপি আক্তার নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারি শিক্ষক শফিউল্লা মন্ডল ও দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চাইল্ড ক্লাবের সাবেক চেয়ারম্যান লিপি আক্তার।
জানা গেছে, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার ১০ থেকে ১৮ বছর বয়সী সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ২০১৩ সালে চাইল্ড ক্লাবটি গঠিত হয়। ক্লাবটি অত্র এলাকার শিশুদের স্বাভাবিক বিকাশ, সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছে।
যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) চাইল্ড ক্লাবটির পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD